আপনার উদ্যোগে এআই কীভাবে যুক্ত করবেন

  • June 22, 2025
  • vsnadmin
  • 1 min read

গত ১২ জুন ২০২৫, বৃহস্পতিবার “চাকরি খুঁজব না, চাকরি দেব” গ্রুপের নিয়মিত আয়োজন উদ্যোক্তা আড্ডা অনুষ্ঠিত হয়েছে ধানমন্ডির বিডিওএসএন কার্যালয়ে। এবারের আড্ডার মূল আলোচ্য বিষয় ছিল—“আপনার উদ্যোগে এআই কীভাবে যুক্ত করবেন”। বিকেল ৪টা থেকে শুরু হওয়া এ আয়োজনে অংশ নেন ৩০ জনেরও বেশি উদ্যোক্তা, যারা নিজেদের উদ্যোগে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও অটোমেশন ব্যবহারে আগ্রহী।

সেশনটি পরিচালনা করেন আসাদ ইকবাল, ফাউন্ডার, ডিরেক্টর ও সিইও, ভার্চুয়ানিক সল্যুশনস। তিনি হাতে-কলমে উদ্যোক্তাদের দেখান, কীভাবে সহজ কিছু টুল ব্যবহার করে তাদের ব্যবসা আরও স্মার্ট, সময়-সাশ্রয়ী এবং দক্ষ করা যায়।

আলোচনায় উঠে আসে—
🔹 Meta Business Suite ও WhatsApp Business ব্যবহার করে অটোমেটিক কাস্টমার রিপ্লাই এবং সেলস ফ্লো কীভাবে কার্যকরভাবে পরিচালনা করা যায়।
🔹 Canva দিয়ে সহজেই প্রফেশনাল মানের পোস্টার, কনটেন্ট ও ব্র্যান্ড উপকরণ ডিজাইন করা যায়।
🔹 Adobe Firefly ব্যবহার করে টেক্সট থেকে সরাসরি ইমেজ, ব্যানার তৈরি করা যায়, যা প্রোডাক্ট মার্কেটিংয়ে সহায়ক।
🔹 WhatsApp Business-এর Quick Replies, ক্যাটালগ ব্যবস্থাপনা ও অর্ডার নোটিফিকেশন সেটআপের মাধ্যমে উদ্যোক্তারা কাস্টমার ম্যানেজমেন্টে নতুন অভিজ্ঞতা অর্জন করেন।
🔹 ChatGPT এবং Gemini-এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে লেখা যায় প্রোডাক্ট বিবরণ, ব্লগ, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ও প্রফেশনাল ইমেইল—যা সময় ও শ্রম উভয়ই সাশ্রয় করে।

আড্ডায় অংশগ্রহণকারী উদ্যোক্তা ফাতেমা সৈয়দা জানান, “অনেকদিন পর উদ্যোক্তাদের সাথে আড্ডায় অংশ নিয়ে ভালো লাগলো। আয়োজকদের অনেক ধন্যবাদ এত সুন্দর একটি আড্ডার আয়োজন করার জন্য। এআই নিয়ে অনেক কিছু শিখেছি, ইনশাআল্লাহ নিজের কাজে প্রয়োগের চেষ্টা করবো।”

উদ্যোক্তা আড্ডায় উপস্থিত ছিলেন—বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও “চাকরি খুঁজব না চাকরি দেব” গ্রুপের সভাপতি জনাব মুনির হাসান, গ্রুপের মেন্টর ও এফ এম প্লাস্টিকস-এর ব্যবস্থাপনা পরিচালক মো. গাজী তৌহীদুর রহমান এবং চাকরি খুঁজব না চাকরি দেব গ্রুপের সমন্বয়ক প্রমি নাহিদ

আলোচনার পাশাপাশি উদ্যোক্তারা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং সেশনের শেষ দিকে প্রশ্নোত্তরের মাধ্যমে সেশনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

 

সূত্র – চাকরি খুঁজব না চাকরি দেব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *